টাইফুন গেইমি 

তাইওয়ান ও ফিলিপাইনের পর আঘাত হানলো চীনে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ২৩:০৪আপডেট : ২৫ জুলাই ২০২৪, ২৩:০৪

তাইওয়ান এবং ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে টাইফুন গেইমি। ঝড়ের পূর্বাভাসের পর চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজান প্রদেশে বসবাসকারী দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) তাইওয়ান এবং ফিলিপাইন জুড়ে গেইমির আঘাতের পর, বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফিলিপাইন বলেছে, গেইমির আঘাতে উপকূলে প্রায় ১৫ লাখ লিটার জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার ডুবে গেছে। ওই ট্যাংকারের ১৬ ক্রুকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছে। তাছাড়া সমুদ্রে পড়ে যাওয়া তেলের ধারা রোধেও হিমশিম খাচ্ছে তারা।

এদিকে, তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৯ ক্রুসহ ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজের সন্ধানে তল্লাশি চলছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়টি চীনের উপকূলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

ফুজানে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। উত্তর চীনের কর্তৃপক্ষ সতর্ক করেছে, সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং বন্যা হতে পারে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম