ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৩:২৮আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৩:২৮

সমালোচনামূলক অর্থনৈতিক সংস্কারের মধ্যেই শ্রীলঙ্কায় আগামী ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। শুক্রবার (২৬ জুলাই) এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচন আর্থিক সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে৷ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১৫ আগস্ট। শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে ১ কোটি ৭০ লাখই ভোট দেওয়ার যোগ্য।

বর্তমান প্রেসিডেন্ট ৭৫ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে নির্বাচনে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। দুর্বল আর্থিক সঙ্কটের কারণে ব্যাপক বিক্ষোভে তৎকালীন প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পদত্যাগে বাধ্য হন। ওই সময় ২০২২ সালের জুলাই মাসে ক্ষমতা গ্রহণ করেন বিক্রমাসিংহে।

২০১৯ সালের নভেম্বরে নির্বাচিত রাজাপাকসের শূন্য পাঁচ বছরের বাকি মেয়াদের জন্য বিক্রমাসিংহেকে নির্বাচিত করেছিল দেশটির পার্লামেন্ট সদস্যরা।

নির্বাচনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং সংসদ সদস্য ও মার্কসবাদী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা অনুরা কুমারা দিসানায়েকে

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম