ভারতে থাকা বাংলাদেশি বিমানের পার্কিং ফি দাঁড়ালো ৪ কোটি রুপি!

রক্তিম দাশ, কলকাতা
০৩ আগস্ট ২০২৪, ১৯:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৯:৪৫

ভারতের ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে ৯ বছর ধরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একটি বিমান। আর এতেই বিমানটির পার্কিং ফি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি রুপি!

জানা গেছে, ২০১৫ সালের ৭ আগস্ট ১৭৩ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মাসকট যাচ্ছিল বাংলাদেশের ইউনাইটেড এয়ারওয়েজের এমডি ৮৩ বিমানটি। পথিমধ্যে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রায়পুরের বিবেকানন্দ বিমানবন্দরে এটি জরুরি অবতরণ করানো হয়।

তবে বিকল্প ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হলেও বিমানটিকে আর ফেরত নিয়ে যায়নি বাংলাদেশ। তখন থেকেই সেটি রায়পুর বিমানবন্দরে রয়ে গেছে।

রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনাইটেড এয়ারওয়েজের এমডি ৮৩ বিমানটি দীর্ঘ ৯ বছর ধরে সেখানে রয়েছে। এ বিষয়ে গত ৯ বছরে ৯০ বারেরও বেশি চিঠি লিখেছে, ইমেল পাঠিয়ে বকেয়া পার্কিং ফি পরিশোধ করতে বলেছে।

তবে বাংলাদেশ এয়ারলাইন্স সেসব চিঠির কোনও জবাব দেয়নি বা ফি-ও পরিশোধ করেনি। শেষে বিমানটিকে নিলামে তোলার পরিকল্পনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আইনি জটিলতার কারণে সেটি আর সম্ভব হয়নি। ফলে রায়পুরের বিমানবন্দরেই এখনও দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের এই বিমানটি। সেই সঙ্গে বেড়ে চলেছে পার্কিং ফি-ও।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম