ভারতে ১ কোটি বাংলাদেশি হিন্দু আসতে পারে: বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ০৪:০৭আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৪:২০

ভারতে ১ কোটি বাংলাদেশি হিন্দু আসতে পারে বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৫ আগস্ট) ভারতবাসীকে তিনি এর জন্য ‘প্রস্তুত হতে’ বলেছিলেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালানোর পর বিজেপি নেতার এই মন্তব্যটি এসেছে।

সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুকে হত্যা করা হচ্ছে। রংপুরের কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে যাদের নয়জনই হিন্দু। প্রস্তুত হোন, ১ কোটি বাংলাদেশি হিন্দু বাংলায় আসবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গভর্নর সিভি আনন্দ বোসকে এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় এই নেতা।

উল্লেখ্য, বাংলাদেশের রংপুরে সাম্প্রতিক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায়।

সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর পর কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে অস্থির বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর দেশ এখন রাজনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে।

সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। তার ফ্লাইটটি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে তাকে এয়ার অফিসার কমান্ডিং (এওসি) সঞ্জয় চোপড়া অভ্যর্থনা জানান। পরবর্তীতে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে সোমবার বাংলাদেশে তার বাসভবনে হামলা চালিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম