ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে শেখ হাসিনাকে সময় দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ১৪:১৪আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৬:৫৪

ছাত্র বিক্ষোভের মুখে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও সেনাবাহিনীর অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ভারতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরকার পতনের পর বাংলাদেশের সহিংস-কবলিত পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে সমস্ত দলের নেতাদের অবহিত করেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ভারত সরকার বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে। বাংলাদেশি ও সেনাবাহিনীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে।

ভারতে বহু ভারতীয় নাগরিক ও সংখ্যালঘুর বসবাস। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে বলে জানিয়েছেন জয়শঙ্কর।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর বলেছেন, এটি একটি সাময়িক পরিস্থিতি। নতুন সরকার সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি

ভারতের ঘনিষ্ঠ শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছে। জয়শঙ্কর বলেছেন, তারা শেখ হাসিনাকে সময় দিতে চান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

বাংলাদেশের ঘটনাবলি নিয়ে গতকাল সোমবার রাতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে। আর আজ মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক করলেন তিনি।

ছাত্র আন্দোলনের জেরে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পদত্যাগের ঘোষণা দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সামরিক বাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। 

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম