দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্যে কানাডা-অস্ট্রেলিয়ার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১৪:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৫:৩২

দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান চীনা আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কানাডা ও অস্ট্রেলিয়া। এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত একটি বৈঠকে এই আলোচনা করেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আলোচনায় অংশ নেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস। এসময় ইন্দো-প্যাসিফিক এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন তারা।

বৈঠকে ব্লেয়ার বলেন, এই অঞ্চলের নিরাপত্তা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্বার্থ হাসিলের জন্য চীন যে কার্যকলাপ পরিচালনা করছে সেগুলোকে বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

ভ্যাঙ্কুভারে বৈঠক শেষে সাংবাদিকদের ব্লেয়ার বলেন, ইন্দো-প্যাসিফিক এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশকে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় তিনি বলেন, ‘সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ সামরিক কার্যকলাপ পরিচালনায় আমরা ঘনিষ্ঠ সহযোগিতা বাড়াতে রাজি হয়েছি।’

দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে চীনের দাবি এবং তাইওয়ানের চারপাশে সামরিক কার্যকলাপ নিয়ে উভয় দেশই উদ্বেগ প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে ফিলিপাইন, কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

/এসকে/এএকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান