রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১৬:১০আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৬:১০

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে পশ্চিমাঞ্চলীয় লিপেটস্ক অঞ্চলের মোরোজোভস্ক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ ঘটায় সেনারা। এতে সেখানে মজুদ রাখা গাইডেড বোমা ও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার যুদ্ধবিমান ব্যবহারের সক্ষমতা কমাতে রুশ বিমানঘাঁটিগুলোতে হামলা করছে কিয়েভ সেনারা। এই বিমান ব্যবহার করে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে এবং সামনের সারিতে বোমা এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে একাধিক বিস্ফোরণ হয়েছে।

হামলার সময় মোজারোভস্ক বিমানঘাঁটিতে রাশিয়ার এসইউ-৩৪, এসইউ-৩৫ এবং এমজি-৩১ যুদ্ধবিমানগুলো দাঁড়িয়েছিল।

ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, হামলা চলাকালীন অধিকাংশ বিমানেরই উড্ডয়নের সময় ছিল না।

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, কয়েক ডজন বিমান এবং হেলিকপ্টারের পাশাপাশি ৭০০ গাইডেড বোমা ধারণকারী একটি গুদামে ড্রোন হামলা চালায়ে ইউক্রেন।

লিপেটস্ক অঞ্চলের রুশ গভর্নর ইগর আর্টামোনভ বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম