ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি চীনে

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১৬:৪৯আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৬:৫২

ভারী বৃষ্টি ও বন্যায় চীনে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। জুলাইয়ে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগে ১১০ কোটি ডলারে আর্থিক ক্ষতি হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শুক্রবার (৯ আগস্ট) চীনা জরুরী ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, জুলাইয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হওয়া অরর্থের ৮৮ শতাংশই হয়েছে ভারী বৃষ্টি ও বন্যার কারণে। এর আগে, ২০২১ সালের জুলাইয়ে বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগে ৩২৮ জন নিহত বা নিখোঁজ রয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২ কোটি ৬০ লাখ মানুষ।

চীনের বাণিজ্যিক শস্য উৎপাদনকারী এলাকাগুলোর মধ্যে অন্যতম হেনান প্রদেশ। সেখানে ১১ লাখ ৩০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

জুলাইয়ে সিচুয়ান অববাহিকায়, ইয়েলো ও হুয়াই নদী তীরবর্তী অঞ্চল এবং চীনের উত্তরাঞ্চলীয় এলাকায় রেকর্ড বৃষ্টি হয়েছে। এছাড়া, টাইফুন ‘গায়েমি’র আঘাতে বিপর্যস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশ।

এদিকে, বজ্রপাত, ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে ইনার মঙ্গোলিয়া ও জিনজিয়াং প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে।

/এসকে/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম