চীনা বিমান বাহিনীর কার্যকলাপে নিন্দা জানালো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১৮:০৬আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৮:০৬

দক্ষিণ চীন সাগরে চীনা বিমান বাহিনীর বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ডেরতীব্র নিন্দা জানিয়েছে ফিলিপাইন। শনিবার (১০ আগস্ট) দেশটির সামরিক বাহিনী এই নিন্দা জানায়। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২২ মাসালে প্রেসিডেন্ট ফার্দিনান্দ র্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ফিলিপিনো নৌবাহিনী বা উপকূলরক্ষী জাহাজকে লক্ষ্য করে চীনা বিমানের বিপজ্জনক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করলো ফিলিপাইন।

এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার সকালে স্কারবোরো শোলে একটি নিয়মিত সামুদ্রিক টহল পরিচালনার সময় ফিলিপাইন বিমান বাহিনীর এনিমিস-২১২আই’র যাত্রা পথে চীনা বিমান বাহিনীর দুটি বিমান একটি বিপজ্জনক কৌশল চালায় এবং অগ্নিশিখা নিক্ষেপ করে।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান রোমিও ব্রাউনার বলেছেন, এই ঘটনাটি ‘ফিলিপাইনের সামুদ্রিক অঞ্চলে সম্প্রতি আমাদের সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকারী কর্মীদের জীবনকে বিপন্ন করে তুলেছে।’

তিনি আরও বলেন, চীনা বিমানটি বৈধ ফ্লাইট অপারেশনে হস্তক্ষেপ করেছে এবং বিমান নিরাপত্তার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এ বিষয়ে ম্যানিলায় চীনের দূতাবাসকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধ করা হলে কোনও সাড়া পাওয়া যায়নি।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে বেইজিং। ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের দাবি করা অংশসহ এই অঞ্চলে বার্ষিক ৩ লাখ কোটি ডলারেরও বেশি বাণিজ্য হয়।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম