দ্য প্রিন্টে প্রকাশিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা: জয়

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৪:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৪:৪৫

শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও পরে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। রবিবার (১০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই বার্তা দেন। তিনি লিখেছেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি সম্প্রতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনও বিবৃতি দেননি।’

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এখনও সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত করার জন্য শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘শেখ হাসিনা বলেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় থাকতে পারতেন।’

দ্য প্রিন্টের প্রতিবেদন নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে খবরের প্রেক্ষিতেই রবিবার রাতে এই  বার্তা দেন জয়।

এদিকে এর কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় আগামী ১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেন জয়।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান