মিয়ানমারে সেনাবাহিনীর যুদ্ধাপরাধ বাড়ছে, জাতিসংঘের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ২১:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২১:৪৫

মিয়ানমার সেনাবাহিনীর মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ ‘ভীতিকরভাবে’ বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের তদন্তকারীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) প্রকাশিত একটি প্রতিবেদনে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক জাতিসংঘের উদ্যোগ আইআইএমএম। তারা বলেছে, সামরিক সরকারের অধীনে পরিকল্পিত নির্যাতন, ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে নির্যাতন বেড়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে চলমান সংঘাতের তীব্রতার কারণে গত ছয় মাসে তিন মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের আইআইএমএম -এর প্রধান নিকোলাস কৌমজিয়ান বলেছেন, মিয়ানমারজুড়ে ভয়াবহ বর্বরতা এবং অমানবিকতার প্রমাণ আমরা সংগ্রহ করেছি।

বার্ষিক প্রতিবেদনে আইআইএমএম বলেছে, গত এক বছরে মিয়ানমারের সংঘাত ‘বহুল পরিমাণে’ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাপক ও নির্মম অপরাধের খবর পাওয়া যাচ্ছে।

জাতিসংঘের পর্যবেক্ষকরা স্কুল, ধর্মীয় স্থাপনা এবং হাসপাতালগুলোতে আক্রমণ, শিরশ্ছেদ এবং যৌন নিপীড়নের শিকার হওয়া বিকৃত লাশ প্রদর্শনের মতো সহিংস যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছেন।

তদন্তকারীরা সেনাবাহিনীর বিরোধীদের অবৈধ আটক এবং নির্যাতনের প্রমাণও সংগ্রহ করেছেন।

প্রতিবেদনে বৈদ্যুতিক শক, আঙ্গুলের নখ টেনে তোলা, জ্বালানি ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়াসহ বিভিন্ন নির্যাতনের পদ্ধতির বর্ণনা রয়েছে।

আইআইএমএম জানিয়েছে, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সব বয়সী এবং লিঙ্গের মানুষদের বিরুদ্ধে হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সেনাবাহিনী ক্ষমতায় আসে এবং অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে। তার পর থেকে সেনা সরকার গণতন্ত্রপন্থি ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে দমনপীড়ন চালিয়ে আসছে।

জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত অপরাধেরও প্রমাণ রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম