রাশিয়ার কুরস্কে অগ্রগতি অব্যাহত রয়েছে, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১০:১৮আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:৩৯

রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর অগগ্রতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতের নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন দাবি করেছেন। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার এক থেকে তিন কিলোমিটার এলাকা দখলে নিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করে মস্কোকে অনেকটাই ঘায়েল করে দিয়েছে ইউক্রেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর রুশ ভূখণ্ডে এটি ইউক্রেনের সবচেয়ে অর্জন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সেনাবাহিনী বেশ কয়েকজন রুশ যুদ্ধবন্দিদের আটক করেছে। তাদের বিনিময়ের মাধ্যমে বন্দি ইউক্রেনীয় যোদ্ধাদের মুক্ত করা যেতে পারে। একে একটি সম্প্রসারিত ‘বিনিময় তহবিল’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘কঠিন ও তীব্র যুদ্ধ সত্ত্বেও আমাদের বাহিনী কুরস্ক অঞ্চলে অগ্রসর হচ্ছে এবং আমাদের রাষ্ট্রের ‘বিনিময় তহবিল’ বাড়ছে। ৭৪টি বসতি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।’

অবশ্য রুশ সামরিক কমান্ডার মেজর জেনারেল অ্যাপটি আলাউদিনভ বলেছেন, শত্রুর অগ্রগতি ইতোমধ্যে থামিয়ে দেওয়া হয়েছে। শত্রু এখন জানে যে তাদের পরিকল্পনা সফল হয়নি।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সীমান্ত থেকে প্রায় ২৬ থেকে ২৮ কিলোমিটার (১৬ থেকে ১৭ মাইল) দূরবর্তী গ্রামে ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম