১১৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৬:২২আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬:২২

রুশ ভূখণ্ডে ইউক্রেনে ছোঁড়া ১১৭টি ড্রোন ও ৪টি ট্যাকটিকাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া। বুধবার (১৪ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। কুরস্কসহ কয়েকটি অঞ্চলে মঙ্গলবার গভীর রাতে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয়টি জানিয়েছে, কুরস্কে ৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। এছাড়া, ভরনেঝসহ একাধিক স্থানে ভূপাতিত করা হয়েছে আরও ৩৭টি ড্রোন।

তবে হামলায় ইউক্রেন মোট কতগুলো অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়টি।

চলতি মাসের ৬ তারিখে কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়া সর্বাত্মক হামলা শুরু করার পর এই প্রথম প্রতিপক্ষের ভূখণ্ডে হামলা করলো দেশটি।

/এসকে/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম