কুরস্ক থেকে আরও হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ১০:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১০:০৭

ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল থেকে আরও হাজার হাজার বাসিন্দাদের সরিয়ে নেবে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর হামলার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ। বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবার সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি অব্যাহত থাকার দাবি করেছিল ইউক্রেন। আন্তঃসীমান্ত হামলায় কুরস্কের এক থেকে দুই কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করেছিল তারা।এবার তারা অঞ্চলটির আরও গভীরে প্রবেশ করছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার কুরস্কের গ্লুশকভ জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্লুশকভ জেলাটি সরাসরি ইউক্রেনের সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্মিরনভ বলেছেন, পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করবে।

রুশ কর্মকর্তারা বলেছেন, হামলার পর এই অঞ্চল থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম