কুরস্কে অগ্রগতি অব্যাহত রাখার পাল্টাপাল্টি দাবি রাশিয়া-ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৫:৪৩আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৫:৪৩

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে অগ্রগতি অব্যাহত রাখার পাল্টাপাল্টি দাবি করেছে রাশিয়া-ইউক্রেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উভয় পক্ষের সেনাবাহিনী এমন দাবি করেছে। এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে শুরু করা হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে তারা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে বিদেশি সেনাদের করা সবচেয়ে বড় হামলার ঘটনা।

ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, ‘রাশিয়ার ১ হাজার ১৫০ বর্গকিলোমিটার এলাকা ও ৮২টি বসতি আমাদের দখলে আছে।’

অন্যদিকে, কুরস্কে ইউক্রেনীয় সেনাদের দখলে নেওয়া একটি গ্রাম পুনর্দখলের দাবি করেছে রাশিয়া। নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে ‘অতিরিক্ত সেনা’ পাঠানোর কথাও জানিয়েছে দেশটি।

৬ আগস্ট কুরস্কে অনুপ্রবেশ করে হামলা শুরু করে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রথমবারের মত রুশ ভূখণ্ডের অভ্যন্তরে সরাসরি হামলা করলো দেশটি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম