কলকাতায় ধর্ষণ-হত্যা: সাবেক প্রিন্সিপালসহ ৪ চিকিৎসকের পলিগ্রাফ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ২৩:৪৫আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২৩:৪৫

কলকাতার আরজি কর হাসপাতালের সাবেক প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তাকে পলিগ্রাফ পরীক্ষা (লাই ডিটেক্টর) করার সিদ্ধান্ত নিয়েছে। তার সঙ্গে ওই রাতে ডিউটিতে থাকা আরও চার চিকিৎসককেও একই পরীক্ষার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) একটি বিশেষ আদালত এই পরীক্ষার অনুমতি দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, যদিও পলিগ্রাফ পরীক্ষার ফলাফল আদালতে গ্রহণযোগ্য নয়। তবে এটি তদন্তকারীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়।

সিবিআই গত এক সপ্তাহ ধরে সাবেক প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে প্রতিদিনই জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু তদন্তকারীদের মতে, এখনও পর্যন্ত তার কাছ থেকে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনার সময়ে দেওয়া ভুল তথ্য এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বিলম্ব করাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিতে হবে সন্দীপ ঘোষকে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট উভয়ই তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং একাধিক প্রশ্ন উত্থাপন করেছে।

বৃহস্পতিবার শীর্ষ আদালত এই ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে কেন এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সাধারণত, কোনও আনুষ্ঠানিক অভিযোগ না থাকলে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। আদালত বলেছে, এই ধরনের ঘটনায় প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব হলো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা।

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, প্রিন্সিপাল কেন এফআইআর দায়ের করতে আসেননি? কেউ কি তাকে থামাচ্ছিল? কেন তাকে অন্য হাসপাতালে বদলি করা হয়েছিল? আদালত এর পেছনের কারণ জানতে চায়।

কলকাতা পুলিশ সাবেক প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে। জুন মাসে দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রীয় পরিচালিত আরজি কর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের তদন্ত চলছে।

এর আগে বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টে সিবিআই অভিযোগ করেছিল যে, স্থানীয় পুলিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা তদন্ত গ্রহণের আগেই অপরাধের স্থান পরিবর্তন করা হয়েছিল। এই অভিযোগ রাজ্য পক্ষ থেকে তীব্রভাবে অস্বীকার করা হয়েছে।

হাসপাতালের সেমিনার হলে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ভারতে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম