২৫ কেজি স্বর্ণ গায়ে মন্দিরে ৩ পুণ্যার্থী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ২০:৩৪আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২১:২৫

২৫ কেজি স্বর্ণ গায়ে অন্ধ্র প্রদেশের তিরুমালার ভেঙ্কাটেশ্বর মন্দির পরিদর্শন করেছেন পুনের ৩ পুণ্যার্থী, যেগুলোর মূল্য ১৮০ কোটি রুপি। তাদের নিরাপত্তার দায়িত্বে নীল রঙের খাকি পোশাক পরা অন্তত একজন পুলিশ ছিলেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

এনডিটিভি প্রকাশিত একটি ভিডিওতে দুই পুরুষ, এক নারী এবং এক শিশুকে মন্দির পরিদর্শন করতে দেখা যায়। এসময় তারা একাধিক স্বর্ণের চেইন, স্বর্ণের সানগ্লাস, স্বর্ণের বালা, স্বর্ণের হার, ‘৭’ লেখা একটি স্বর্ণের চেইনসহ বিভিন্ন গহনা পরা ছিলেন।

পাহাড়ের ওপর অবস্থিত প্রাচীন এই মন্দিরটিতে প্রতিদিন ৭৫ থেকে ৯০ হাজার পুণ্যার্থী আসেন। তিরুমালা তিরুপতি দেবাস্থানামস (টিটিডি)-এর এক্সিকিউটিভ অফিসার শ্যামল রাও জানান, বিশ্ববিখ্যাত শ্রী ভেঙ্কাটেশ্বর মন্দিরের দানবাক্সে জুলাইয়ে ১২৫ কোটি রুপি অর্থ পাওয়া গেছে।

শ্যামল রাও আরও জানান, জুলাইয়ে ২২ লাখ তীর্থযাত্রী এই মন্দির পরিদর্শন করেছেন এবং ৮ লাখ ৬০ হাজার পুণ্যার্থী সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন। ওই মাসে মন্দিরটি ১ কোটি রুপি মূল্যের লাড্ডুও বিক্রি করেছে।

এই মন্দিরটিতে ভেঙ্কাটেশ্বরের পূজা করা হয়। ভেঙ্কাটেশ্বর বিষ্ণুর একটি রূপ। বিশ্বাস করা হয়, কলি যুগে মানবজাতিকে রক্ষা করতে বিষ্ণু পৃথিবীতে আসবেন।

পৌরাণিকে বলা আছে, ভগবান শ্রী ভেঙ্কাটেশ্বর ৫ হাজার বছর আগে তিরুমালাকে তার আবাসস্থল বানিয়েছিলেন। তিনি শ্রীনিবাস, বালাজি এবং ভেকাটাচলপতি নামেও পরিচিত। তারও আগে তিরুমালাকে নিজের আবাসস্থল করেছিলেন ভগবান বরাহস্বামী।

তখন থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেক পুণ্যার্থী এই মন্দিরে ঘটা করে আসছেন। ১৬ দশমিক ২ একর জমির ওপর এই মন্দির বিস্তৃত।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের