মিয়ানমার সীমান্তে চীনের সামরিক মহড়া ও সশস্ত্র টহল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১৭:৫১আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৭:৫১

মিয়ানমারের সঙ্গে সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সেনাবাহিনী সশস্ত্র টহল ও আকাশ ও স্থলে যৌথ মহড়া পরিচালনার ঘোষণা দিয়েছে। সোমবার (২৬ আগস্ট) চীনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ বৃদ্ধির খবরের মধ্যে এই পদক্ষেপ নিলো চীন।

চীনের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, এই টহলগুলো মূলত রুইলি, ঝেনকাং এবং অন্যান্য সীমান্তবর্তী এলাকাগুলোতে পরিচালিত হবে।

মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। যার ফলে চীনের দিকে কামানের গোলা পড়ে কিছু লোক আহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে। পাশাপাশি, চীনের অবকাঠামো প্রকল্পগুলোর ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার আর্মি ইউনিটগুলোকে দ্রুত সরানো, বাধা প্রদান ও আক্রমণের সক্ষমতা পরীক্ষা করার জন্য এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

চীনের সেনাবাহিনীর একটি আলাদা বিবৃতিতে জানানো হয়েছে, ২৭-২৯ আগস্ট চীন-মিয়ানমার সীমান্তের চীনা অংশে সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হবে। রুইলির দক্ষিণ, ঝেনকাং কাউন্টি এবং পশ্চিম ইউনান প্রদেশের জেংমা দাই ও ভা স্বায়ত্তশাসিত কাউন্টির আশপাশের এলাকাগুলোতে এই মহড়া পরিচালিত হবে।

চীন বলেছে, এই সংঘাত চীন-মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি বলেছেন, মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চীন নিজের প্রতিশ্রুতি বজায় রাখবে।

/এএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম