মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ, আলোচনায় বাংলাদেশও

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ০২:৩৪আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০২:৩৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ইউক্রেনসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা করেন দুই নেতা।

এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৬ আগস্ট) মোদিকে কল করেছিলেন বাইডেন। এসময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই নেতা। আলোচনায় বাংলাদেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন  তারা।

আলোচনায় যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের জন্য বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি। দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিও পর্যালোচনা করেছেন নেতারা।

এছাড়া, বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় মোদি বাইডেনকে তার সাম্প্রতিক ইউক্রেন সফর সম্পর্কেও অবহিত করেন।

কোয়াডসহ বহুপাক্ষিক ফোরামে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আলাপ শেষ করেন তারা।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম