জাপানে টাইফুন শানশানের আঘাতে ৩ জনের মৃত্যু, বিমান চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ১০:১২আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১১:৫৮

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচারে টাইফুন শানশানের আঘাতে ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে কিউশু দ্বীপের সাতসুমাসেনদাই শহরের কাছে ঝড়টি আঘাত হানে। ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। আড়াই লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার (১২৩ মাইল) বেগে আঘাত হেনেছিল।

এটি এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বেশ কয়েকটি প্রিফেকচারে লাখো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে স্থানীয় সরকার।

প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেছেন, টাইফুনের কারণে তিনজন মারা গেছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। একজন নিখোঁজ।

একটি নিয়মিত সংবাদ সম্মেলনে হায়াশি বলেন, ‘টাইফুনটি যেহেতু ধীরগতিতে চলছে, তাই মোট বৃষ্টির পরিমাণ অনেক বেশি হতে পারে।’

কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির মতে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সাতটি প্রিফেকচারের আড়াই লাখেরও বেশি পরিবার বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে।

আগামী কয়েক দিন কিউশুতে অবস্থানের পর সপ্তাহান্তে ঝড়টি রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।

এএনএ হোল্ডিংস (৯২০২.টি) এবং জাপান এয়ারলাইন্স (৯২০১.টি)-সহ অন্যান্য এয়ারলাইন্সগুলো ইতোমধ্যেই ৬০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে৷

কিউশুর অনেক এলাকায় ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম