ঘূর্ণিঝড়ের আশঙ্কায় করাচিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ১৪:১৪আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৪:১৪

আগস্টে আরব সাগরে একটি বিরল গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি শিগগিরই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। এর প্রভাবে ইতোমধ্যেই দেশটির বৃহত্তম শহর করাচিতে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। সতর্কতামূলকভাবে শুক্রবার (৩০ আগস্ট) শহরটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, করাচির কিছু অংশে বৃহস্পতিবার রাতে ১৪৭ মিলিমিটার (৫ দশমিক ৭৯ ইঞ্চি) বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে করাচির মেয়র মুর্তজা ওয়াহাব বাসিন্দাদের ‘বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার’ পরামর্শ দিয়েছেন।

ভারতের গুজরাটের কচ্ছের রাণ থেকে গভীর নিম্নচাপটি শুক্রবার একটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে এটি আরব সাগরের ওপর দিয়ে উত্তর-পশ্চিমে সরে যাবে।

জেলে ও নাবিকদের সমুদ্রে না যাওয়ার নির্দেশি দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তারা সতর্ক করেছেন, ঝড়ের ফলে শহরগুলোতে বন্যার এবং পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা হতে পারে।

রবিবার থেকে গুজরাট উপকূলের কাছাকাছি শহরগুলোতে ২৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সময় প্রায় ১৮ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আগস্টে আরব সাগরের ওপর ঘূর্ণিঝড়ের গঠন একটি বিরল ঘটনা। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ১৯৬৪ সালে এই ধরনের ঝড় হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ