শান রাজ্যে মিয়ানমার জান্তার বিমান হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০

চীনা সীমান্তের কাছে জাতিগত সশস্ত্র বাহিনীর দখল করা শান রাজ্যের একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) শিবিরে মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৯ বেসামরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

টাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানায়, উত্তর শান রাজ্যের মুক্ত শহরগুলোতে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে ভারী বোমা ফেলে যুদ্ধাপরাধ করছে জান্তা বাহিনী। শুক্রবার ভোর ১ টা ৩৫ মিনিটে জান্তার একটি যুদ্ধবিমান চীনা সীমান্তের কাছের নামখাম শহরে দুটি ৫০০ পাউন্ডের বোমা ফেলে, যা বেসামরিক বাড়িঘর ও একটি হলঘরে আঘাত হানে।

এ হামলায় দুই শিশু ও একজন অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন বেসামরিক নিহত হন এবং আরও ১১ জন আহত হন। এছাড়া, ছয়টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয় বলে টিএনএলএ জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে টিএনএলএ শহরটি মুক্ত করে এবং এটি ব্রাদারহুড অ্যালায়েন্সের পরিচালিত অপারেশন ১০২৭ এর অংশ ছিল।

এর আগে মঙ্গলবার রাতে উত্তর শান রাজ্যের মানতং শহরেও একই ধরনের বিমান হামলা চালায় জান্তা বাহিনী। দুটি ৫০০ পাউন্ডের বোমা ফেলে বেশ কিছু বাড়ি ও একটি চা প্রক্রিয়াকরণ কারখানা ধ্বংস করা হয়। ওই হামলায় একজন বাসিন্দা আহত হন।

বৃহস্পতিবার রাতে শান রাজ্যের দক্ষিণে মোবাই শহরের পশ্চিমে অবস্থিত ব্যাংকক আইডিপি শিবিরে জান্তা বাহিনীর আরেকটি বিমান হামলায় আটজন নিহত হন, যাদের মধ্যে ছয়জন শিশু ছিল। এ ঘটনায় আরও অনেকেই আহত হন বলে ক্যারেনি অ্যাক্টিভিস্ট গ্রুপ প্রগ্রেসিভ ক্যারেনি পিপল ফোর্স (পিকেপিএফ) জানিয়েছে।

আইডিপি শিবিরে প্রায় ৬০০ মানুষ আশ্রয় নিয়েছে, যাদের জন্য ১৬০টিরও বেশি তাঁবু স্থাপন করা হয়েছে। হামলার পর একজন বেসামরিক নিখোঁজ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম