মঙ্গল অভিযানে বিদেশি বিজ্ঞানীদের অংশগ্রহণের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৬

মানববিহীন নভোযানের মাধ্যমে মঙ্গল গ্রহের নমুনা নিয়ে আসতে ২০২৮ সালে অভিযানে যাবে থিয়েনওয়েন-৩ মিশন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াংশান শহরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ডিপ স্পেস অনুসন্ধান সম্মেলনে এ ঘোষণা দেন মিশনের প্রধান নকশাকার লিউ চিচোং। চীনা সংবাদমাধ্যম চায়না ডেইলি এ খবর জানিয়েছে।

মিশনের প্রাথমিক লক্ষ্য হবে মঙ্গলে জীবনের লক্ষণ অনুসন্ধান করা। এ মিশনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার কথাও তুলে ধরেন লিউ। তিনি জানান, আন্তর্জাতিক গবেষকরা চাইলে পেলোড ডিজাইন, নমুনা সংগ্রহ ও ডেটা বিশ্লেষণের কাজে চীনের সঙ্গে যোগ দিতে পারবেন।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মিশন পরিকল্পনাকারীরা জানিয়েছেন, থিয়েনওয়েন-৩ প্রোবের চারটি উপাদান থাকবে— ল্যান্ডার, অ্যাসেন্ডার, অরবিটার এবং একটি রিএন্ট্রি মডিউল। হাইনানের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে মার্চ-৫ হেভি-লিফট ক্যারিয়ার রকেটে করে যাত্রা করবে এই মিশন।

সব পরিকল্পনামাফিক চললে, এটিই হবে মঙ্গল থেকে পৃথিবীতে আসা প্রথম নমুনা। মঙ্গলের ভূতত্ত্ব ও অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে আরও জানতে এবং গ্রহটির বায়ুমণ্ডলীয় চক্র বুঝতে ওই নমুনা সাহায্য করবে বিজ্ঞানীদের।

২০২০ সালের জুলাই মাসে চীন প্রথম মঙ্গল গ্রহ অভিযানে থিয়েনওয়েন-১ মিশন পাঠিয়েছিল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম