এবার নৌবাহিনী শক্তিশালী করতে জোর দিচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০

উত্তর কোরিয়ার একটি নৌ ঘাঁটি নির্মাণ কেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির নেতা নেতা কিম জং উন। শনিবার (৭ সেপ্টেম্বর) ঘাঁটিটি পরিদর্শনের সময় নৌবাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তাদের নেতা কিম জং উন শীঘ্রই নৌবহরে বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত করতে যাচ্ছেন। এই জাহাজগুলো নোঙর ও চলাচলের জন্যই নৌ ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন কিম।

বন্দর রক্ষার জন্য বিমান-বিধ্বংসী ও উপকূলীয়-প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অবশ্য দেশটির কোন অঞ্চলে নৌ ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে তা প্রকাশ করেনি কেসিএনএ।

এছাড়া রবিবার একটি শিপইয়ার্ড পরিদর্শন করেছেন কিম। এসময় তিনি জাহাজ নির্মাণ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দেন। এরপর একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানও পরিদর্শন করেছেন তিনি। এসময় তিনি নতুন ও উন্নত সামরিক যন্ত্রপাতির কার্যকারিতা নিশ্চিত করতে যুদ্ধাস্ত্র উৎপাদনকে আরও বৈজ্ঞানিক ও আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে শত্রু শক্তির বেপরোয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করে দক্ষিণ কোরিয়া বলেছে, এগুলো আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে এবং পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া রবিবার টানা পঞ্চম দিনের মতো দক্ষিণ কোরিয়ার দিকে ময়লা আবর্জনা ভর্তি বেলুন পাঠানো অব্যাহত রেখেছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম