রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায় মোদি, মস্কো যাচ্ছেন অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৮

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল চলতি সপ্তাহে মস্কো সফর করবেন। একাধিক সূত্রের বরাতে রবিবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এই সফরের উদ্দেশ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনা করা।

গত দুই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেন সফর করেছেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনে সফর শেষে ২৭ আগস্ট মোদি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে মোদি পুতিনকে কিয়েভ সফরের অভিজ্ঞতা জানিয়ে রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ভারতের কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন।

সূত্রের বরাতে জানা গেছে, এই ফোনালাপের সময়ই দুই নেতা অজিত দোভালের মস্কো সফরের বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে সফরের সঠিক তারিখ বা সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।

রাশিয়ার দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন কিয়েভ প্রশাসন ও তাদের পশ্চিমা মিত্রদের ধ্বংসাত্মক নীতির কথা তুলে ধরেন এবং সংঘাত নিরসনে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করেন।

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মোদি ও পুতিন রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন। মোদি তার সাম্প্রতিক ইউক্রেন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক আলোচনা ও আন্তরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

টুইটারে মোদি ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরে লিখেছেন, সংঘাতের দ্রুত, স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

গত মাসে ইউক্রেন সফরে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে মোদি বলেন, ভারত কখনও নিরপেক্ষ ছিল না, বরং আমরা সবসময় শান্তির পক্ষে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন সংকটের সমাধানে ভারত, চীন ও ব্রাজিলের সঙ্গে রাশিয়ার নিয়মিত যোগাযোগ রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ইউক্রেন সংকট সমাধানে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম