আগামী মাসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন শি

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০২

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে চীনের বৃহত্তম বার্ষিক সামরিক কূটনীতি অনুষ্ঠানের উদ্বোধনী আসরে ইউক্রেনের এক সাবেক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জিয়াংশান ফোরামের উদ্বোধনী অধিবেশনে সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেক্সান্ডার চালাই বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে ইউক্রেনের কূটনীতির উন্নতি হয়েছে এবং এখন একটি বৈঠক সম্ভব।

ইউরোপীয় নিরাপত্তা পুনরুদ্ধারে চীনা প্রচেষ্টার কথা উল্লেখ করে চ্যালি বলেন, ‘ইউক্রেনে আমরা সবাই এখন কিছু যোগাযোগের অপেক্ষা করছি, প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট শির মধ্যে সরাসরি যোগাযোগের।’

ইউক্রেনে মিত্র দেশ রাশিয়ার শুরু করা আগ্রাসনে নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরেছে বেইজিং। তবে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কও বজায় রেখেছে দেশটি। এদিকে, জুনে আবার ইউক্রেন আয়োজিত শান্তি সম্মেলনে যোগ দেয়নি চীন।

ইউক্রেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জুলাইয়ে বেইজিংয়ে তার চীনা প্রতিপক্ষের সঙ্গে দেখা করেছিলেন। তখন জেলেনস্কি নভেম্বরে আরেকটি সম্ভাব্য শীর্ষ বৈঠকের পরিকল্পনা করেছিলেন। ওই বৈঠকে রাশিয়ার অংশগ্রহণ থাকবে বলে আশা করা হচ্ছে।

চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ইউরোপীয় স্টাডিজ বিভাগের পরিচালক কুই হংজিয়ান বলেছিলেন, চীন ভবিষ্যতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে উন্মুক্ত।

শি-জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কুই বলেন, ‘আমরা শান্তিতে সহায়ক এমন যে কোনও কিছু করতে আগ্রহী।’

বেইজিংয়ে ১২-১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই ফোরামে প্রতিনিধিত্বকারী ৯০টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে ইউক্রেন রয়েছে৷

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ