মিয়ানমারে বন্যায় ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৯

মিয়ানমারে ভয়াবহ বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যায় আটকে পড়া অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এ খবর জানিয়েছে।

সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার থেকে মিয়ানমারের মান্ডালে, বাগো, নেপিদো অঞ্চল এবং শান, কারেনি মন ও কারেন রাজ্যের শহরগুলোতে বন্যা দেখা দিয়েছে।

বন্যায় মান্ডালের পিয়াউবও টাউনশিপে একটি রেলসেতু ভেসে গেছে। এ কারণে ইয়াঙ্গুন ও মান্ডালের মধ্যে রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। এছাড়া বন্যায় নেপিদোর পুরানো ইয়াঙ্গুন-মান্ডালের মহাসড়কও প্লাবিত হয়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মিয়ানমার ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, মান্ডালের দক্ষিণাঞ্চলের ইয়ামেথিন টাউনশিপে পাঁচটি গ্রামের ১০ জন নিহত হয়েছে এবং প্রায় ৫৩ হাজার ৯২৭ জন মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

নেপিদোর নিকটবর্তী শহরগুলোতে বন্যায় ডুবে যাওয়া বাড়িতে আটকা পড়েছে শত শত মানুষ।

শান রাজ্যের হোপং টাউনশিপে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে এক নারী নিহত হয়েছে।

এ অবস্থায় মান্ডাল, সাগাইং ও মাগওয়ে অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ইউ উইন নাইং।

গত জুলাই মাসেও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ইরাবতী নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে তীরবর্তী শহর ও গ্রামগুলোতে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল হাজার হাজার মানুষ।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম