খারকিভে রুশ হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের একটি গ্রামে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেনি আঞ্চলিক প্রসিকিউটর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়। বরোভা গ্রামে হামলায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি বারবার রুশ হামলার শিকার হয়।

স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থল জরুরি পরিষেবাগুলো কাজ করছে। মস্কোর হামলায় আহতদের মধ্যে তিনজন দমকল বাহিনীর সদস্য।

প্রসিকিউটর জানিয়েছে,খারকিভের কিভস্কি জেলায় রুশ হামলায় আরও ৫ জন আহত হন।

সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্মকর্তা বলেছেন, ইয়ামপিল শহরে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন।

রাশিয়ার কুরস্কের একদম বিপরীতে সুমি অঞ্চল অবস্থিত। গত মাসে অঞ্চলটিতে আকস্মিক হামলা শুরু করেছিল ইউক্রেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম