আরজি করে চিকিৎসক ধর্ষণ-হত্যা: ভারতজুড়ে আন্দোলনের হুমকি

রক্তিম দাশ, কলকাতা 
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৭

কলকাতার চিকিৎসকদের বিক্ষোভ নিয়ে মমতা সরকার অনড় অবস্থান নিয়েছে। এমনটাই দাবি করছেন নবীন চিকিৎসকরা। আর এবার সরকারের এই অনড় মনোভাবের বিরোধীতা করে ভারতব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিলো আবাসিক ও নবীন চিকিৎসকদের জয়েন্ট অ্যাকশন ফোরাম।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভুবনেশ্বর ও বেঙ্গালুরু থেকে ভিডিও বিবৃতি জারি করে ‘প্রশাসনের নিষ্পৃহতা’ নিয়ে সরব হয়েছে চিকিৎসকদের এই সংগঠন। বিবৃতিতে তারা বলেছে, পশ্চিমবঙ্গের যে নবীন ও আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন, তাদের কারও বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তারা দেশব্যাপী আন্দোলনে নামবে। সেটা হরতাল হতে পারে, কর্মবিরতি হতে পারে, নির্দিষ্ট কোনও কর্মসূচি তারা ঘোষণা করেনি।

প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে হতাশ অল ইন্ডিয়া রেসিডেন্ট জুনিয়র ডক্টর্স জয়েন্ট অ্যাকশন ফোরাম। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, কিন্তু চিকিৎসকদের দাবি মেনে সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে অস্বীকার করেছে সরকার – এই প্রতিটি বিষয়েই তীব্র সমালোচনা করেছে জয়েন্ট অ্যাকশন ফোরাম।

সংগঠনের সদস্য প্রজ্ঞা অনির্বাণ বলেছেন, পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন বর্তমানে সারা ভারতব্যাপী বিচারের দাবিতে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হলে, তাকে বিরোধী কণ্ঠরোধ করার মরিয়া চেষ্টা হিসেবে দেখা হবে এবং দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়বে।

সূত্রের খবর, শুধু রেসিডেন্ট জুনিয়র ডক্টর্স জয়েন্ট অ্যাকশন ফোরামই নয়, চিকিৎসকদের অন্যান্য সংগঠনও তাদের বিভিন্ন রাজ্য শাখার সঙ্গে আলোচনা করছে। পশ্চিমবঙ্গের ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে সঙ্গে সঙ্গে তারা দেশব্যাপী আন্দোলনে নামতে পারেন।

প্রোগ্রেসিভ মেডিকোস অ্যান্ড সায়েন্টিস্টস ফোরামও এক বিবৃতি জারি করে বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং করার যে দাবি পশ্চিমবঙ্গের ডাক্তাররা জানিয়েছেন, তারা সেই দাবির পক্ষে আছে। পশ্চিমবঙ্গের চিকিৎসদের এই সংগ্রাম কর্মীদের সংগঠনের গুরুত্বকে তুলে ধরেছে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম