আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০১

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান বলেছে, একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা উন্মোচন এবং পারমাণবিক অস্ত্রাগারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়ার কয়েকদিন পরই ক্ষেপনাস্ত্রগুলো উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে কাইচন থেকে স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) উড়ে যায়। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং সেগুলো কোথায় অবতরণ করেছে তা উল্লেখ করা হয়নি।

একটি বিবৃতিতে জেএসসি বলেছে, ‘আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি সুস্পষ্ট উসকানি হিসেবে দৃঢ়ভাবে নিন্দা জানাই, যা কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।’

এসময় আরও কোনপ্রকার উসকানি দেওয়া হলে অপ্রতিরোধ্যভাবে প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতিও দিয়েছে জেএসসি।

জাপানের উপকূলরক্ষীরা জানিয়েছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণর প্রায় ৩০ মিনিট পর আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জাপানি প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, অন্তত একটি ক্ষেপণাস্ত্র উত্তরের পূর্ব অভ্যন্তরীণ উপকূলের কাছে পড়েছিল। এসব উৎক্ষেপণ ‘সহ্য করা যায় না।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে, তারা এই উৎক্ষেপণের বিষয়ে সতর্ক রয়েছে এবং সিউল ও টোকিওর সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে।

এর আগে, বৃহস্পতিবার বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের প্রথম উৎক্ষেপণ ছিল সেটি। তখন একটি নতুন ৬০০-এমএম রকেট সিস্টেমের পরীক্ষা চালিয়েছিল দেশটি।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হওয়ার মধ্যে এ ধরনের উৎক্ষেপণের ঘটনা সামনে এলো। দক্ষিণ কোরিয়ার জেসিএস বলেছে, রাশিয়ায় রফতানির জন্য এই অস্ত্র পরীক্ষা করা হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের অভিযোগ,অর্থনৈতিক ও অন্যান্য সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পিয়ংইয়ং।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগদানের জন্য রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মস্কোতে প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করেছেন তিনি। এসময দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন তারা।

উত্তর কোরিয়া প্রথমবারের মতো দেশটির পারমাণবিক বোমার জন্য জ্বালানী তৈরিকারী সেন্ট্রিফিউজের চিত্র দেখানোর পর একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দেশটির নেতা কিম জং উন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা পরিদর্শন করেছিলেন এবং দেশটির অস্ত্রাগার আরও সমৃদ্ধ করতে আরও অস্ত্র-গ্রেড সামগ্রীর আহ্বান জানিয়েছিলেন।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের