মণিপুর থেকে ২৮ কেজির বেশি বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬

ভারতের অশান্ত রাজ্য মণিপুর থেকে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে মণিপুর পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পূর্ব ইম্ফল জেলার পার্বত্য অঞ্চল থেকে যৌথ অভিযানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নামের এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছেন।

বোংজাং ও ইথাম গ্রামের কাছ থেকে বিস্ফোরকগুলোকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধার ও নিষ্ক্রিয় করার এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ভারতীয় সেনাবাহিনী। তারা মনে করছেন, এই সাফল্যের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেনাবাহিনীর বিস্ফোরক শনাক্তকারী কুকুর। এই কুকুরগুলোর সাহায্যে প্রায় সাড়ে ২৮ কেজি ওজনের সাতটি আইইডির সন্ধান পায় তারা।

অবিলম্বে বিস্ফোরকগুলোকে নিষ্ক্রিয় করেছে আর্মি ইঞ্জিনিয়ার্স ইউনিটের বিশেষজ্ঞরা।

নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ও সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছে মণিপুর কর্তৃপক্ষ। আইইডিগুলোর উৎস এবং সেগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।

/এএকে/
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বশেষ খবর
বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
শপথ নিলেন ড. খলিলুর রহমান
জাতিসংঘের ৮১তম অধিবেশনশপথ নিলেন ড. খলিলুর রহমান
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে