চীন ও পাকিস্তানের ৩৫ কোটি ডলারের সমঝোতা স্মারক

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩

চীনের পরিষেবা বাণিজ্যের আন্তর্জাতিক মেলা সিআইএফটিআইএস-এ পাকিস্তানি ও চীনা কোম্পানির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, মেলায় স্বাক্ষরিত মোট ৩৫ কোটি ডলারের দুটি সমঝোতা স্মারক পাকিস্তান-চীন অর্থনৈতিক সম্পর্কের চলমান শক্তিশালীকরণকেই প্রতিফলিত করে।

মুখপাত্র বলেছেন, এই সমঝোতা স্মারকগুলো কয়েক দশক ধরে বিস্তৃত পাকিস্তান-চীন অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক গতিপথের ওপর ভিত্তি করেই হয়েছে।

বালোচ বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শেনচেনে পাকিস্তান ব্যবসা এবং বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের ফলে একাধিক বিজনেস-টু-বিজনেস চুক্তি হয়েছে, যার মধ্যে ১৬টি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

মুখপাত্র আরও বলেন, চুক্তিগুলো মূলত পাকিস্তানের বাজারের প্রতি চীনা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটিয়েছে এবং একটি প্রধান আঞ্চলিক অংশীদার হিসেবে পাকিস্তানের ভূমিকাকে তুলে ধরেছে।

মুখপাত্র বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তান ও চীনের মধ্যে অব্যাহত সহযোগিতা পাকিস্তানে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত অগ্রগতি এবং সক্ষমতা বাড়াবে এবং পাকিস্তানের বাজারে চীনা কোম্পানিগুলোর প্রবেশাধিকারও বাড়াবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম