লেবাননে বিস্ফোরিত ওয়াকি-টকি জাপানের তৈরি নয়

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৭

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে বিস্ফোরিত হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকি-টকি (তারবিহীন যন্ত্র) জাপানি নির্মাতা কোম্পানি আইকমের তৈরি নয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইকম জানায়, ‘এখন পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে, যে ওয়্যারলেস ডিভাইসগুলো বিস্ফোরিত হয়েছে সেগুলো আমাদের পণ্য হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবারের বিস্ফোরণে লেবাননের হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকি-টকিতে 'আইকম' এবং 'জাপানে তৈরি' লেখা দেখা গেছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

বৈরুতসহ লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থানে শত শত ওয়াকি-টকি বিস্ফোরিত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পর আইকমের পরিচালক ইয়োশিকি এনোমোতো ওসাকার সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, আমাদের ডিভাইসগুলোর মধ্যে বোমা বা বিস্ফোরক স্থাপন করার কোনও সুযোগ নেই। উৎপাদন প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং দ্রুত হয়। তাই এরকম কিছু করার সময় থাকে না।

/এস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের