কূটনীতিকদের গাড়িবহরে হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তানি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদেশি কূটনীতিকদের গাড়ি বহরে বোমা হামলার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেছেন, এই হামলার সাথে তাদের কোনও সম্পর্ক নেই। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রবিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগানিস্তানের সীমানায় অবস্থিত সোয়াত উপত্যকায় পরিবারসহ ভ্রমণ করছিলেন কূটনীতিকরা। ওই এলাকায় আগে পাকিস্তানি তালেবানদের ঘাঁটি ছিল।

গাড়িবহরটি মালাম জাব্বা নামে একটি হিল স্টেশন ও স্কি রিসোর্টের দিকে যাওয়ার সময় একটি গাড়িতে একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়।  

গাড়িবহরে ইন্দোনেশিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তানের রাষ্ট্রদূত এবং কর্মকর্তারা ছিলেন।

কর্তৃপক্ষ বলেছে, হামলার পেছনে কারা রয়েছে তা নির্ধারণ করার চেষ্টা করছে তারা। কেউ এই হামলার দায় স্বীকার করেনি।  

তবে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং চারজন আহত হয়েছেন।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

হামলাটি নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক থাকার ইঙ্গিত দেয়।ইসলামাবাদ ভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের ম্যানেজিং ডিরেক্টর ও প্রতিরক্ষা বিশ্লেষক আব্দুল্লাহ খান বলেন, নিঃসন্দেহে নিরাপত্তা ত্রুটি ছিল। কারণ গাড়িবহরের রুট শুধু পুলিশ জানত। এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট রুটটি পরিষ্কার করেছিল বলে জানিয়েছিল।

তিনি বলেন,  সম্ভবত কিছু অভ্যন্তরীণ ব্যক্তি তাদের  ভ্রমণ পরিকল্পনার তথ্য বিদ্রোহীদের কাছে ফাঁস করেছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম