খাগড়াছড়ি-রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে দিল্লিতে চাকমাদের বিক্ষোভ

রক্তিম দাশ, কলকাতা
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৬

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ করেছেন ভারতীয় চাকমারা। তারা দাবি করেছেন, রাষ্ট্রীয় মদতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিল্লিতে এই বিক্ষোভ সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান জানান তারা।

সমাবেশে চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব ইন্ডিয়া (সিডিএফআই)-এর পরিচালক তেজং চাকমা বলেন, ‘খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের আইএসআই এবং জঙ্গি, সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।’

অরুণাচল প্রদেশ চাকমা স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি রূপ সিং চাকমা অভিযোগ করেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শুধু পাহাড়ি নয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুরাও হামলার লক্ষ্যবস্তু হয়।

নয়ডা চাকমা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি সন্তোষ বাবুরাহ চাকমা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন।

উত্তর-পূর্ব ভারতের ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যানালাইজার ও ভারতের মানবাধিকার কমিশনের সদস্য সুহাস চাকমা বলেন, ‘শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকা সত্ত্বেও তার সরকারের অধীনে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা চলছে। এ ধরনের সহিংসতা চলতে থাকলে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচারের দায়ে অং সান সু চির মতো তারও পুরস্কার কেড়ে নেওয়া হতে পারে।’

এ সময় জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কোনও আলোচনা না করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন সুহাস চাকমা।

তিনি বলেছেন, এই পরিস্থিতির একটি সুরাহা না হওয়া পর্যন্ত মোদি খাদ্য, জ্বালানি ও পোশাক এবং নির্মাণের মতো শিল্পের কাঁচামালসহ পণ্যগুলো রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

/এএকে/এএম/এফএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম