নাসরাল্লাহ হত্যার প্রতিবাদ

পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:২৩

হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর হত্যার প্রতিবাদে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটে পৌঁছানোর চেষ্টা করলে, পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে পাথর ছুড়ে মারলে,ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

নাসরাল্লাহর মৃত্যুর পর পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর- করাচিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেন ইরানপন্থি শিয়া ধর্মীয় রাজনৈতিক দল মজলিস ওয়াহদাতুল মুসলিমিন। ওই সমাবেশে অন্তত তিন হাজার মানুষ অংশ নেয়।

এ সময় নাসরাল্লাহর পোস্টার বহন করে বিক্ষোভকারীরা। ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানও দেয় তারা। এক পর্যায়ে সমাবেশষের জন্য নির্ধারিত স্থান ছেড়ে মার্কিন কনস্যুলেটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের নিক্ষিপ্ত পাথরে সাত পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদ রেজা বলেছেন, ‘যারা পুলিশ কর্ডন ভেঙেছে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে।’

তিনি বলেন, যারা সহিংস আচরণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি