মিয়ানমারের সাগাইংয়ে জান্তা বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলা, ৫০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৮:০৫আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:১৯

মিয়ানমারের সাগাইং অঞ্চলের বুদালিন টাউনশিপে প্রতিরোধ বাহিনীর হামলায় জান্তা বাহিনীর অন্তত ৫০ সেনা নিহত হয়েছে। সোমবার গ্রামগুলোতে অভিযানে বের হওয়া জান্তা বাহিনীর একটি দলকে প্রতিরোধ বাহিনীর যৌথ বাহিনী অ্যাম্বুশ করে। এতে প্রায় ৫০ জন জান্তা সেনা নিহত এবং ৪০ জনকে আটক করা হয় বলে জানিয়েছে হামলায় অংশ নেওয়া ৯৬ সোলজারস নামের একটি প্রতিরোধ গোষ্ঠী। মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও ৯৬ সোলজারস নামের গোষ্ঠীর যৌথ বাহিনী প্রায় ১২০ জনের একটি জান্তা বাহিনীর দলকে সিপাও ও কিয়ো থাই চাউং গ্রামের মধ্যবর্তী এলাকায় আক্রমণ করে।

৯৬ সোলজারস-এর মুখপাত্র কো ন্যান জানিয়েছেন, জান্তা বাহিনীর বিমান সহায়তা থাকা সত্ত্বেও প্রায় ৫০ জন সেনা নিহত হয়। তিনি বলেন, প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে এবং ৫০ জনের মতো নিহত হয়েছে। তবে ইরাবতী স্বাধীনভাবে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

কো ন্যান আরও বলেন, দক্ষিণাঞ্চলীয় আনিয়ারে (মিয়ানমারের কেন্দ্রীয় অংশ) এই প্রথম জান্তা বাহিনীর একটি কলাম এভাবে পরাজিত হলো।

প্রতিরোধ বাহিনী নিহত ও আটক সেনাদের এবং বিপুল অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। জান্তা বাহিনীর কয়েকজন সেনা পালিয়ে গেছে এবং তাদের সঙ্গে অস্ত্রও রয়েছে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

জান্তা বাহিনীর এই দলটি কুতাও গ্রামের পুলিশ স্টেশনে প্রতিরোধ বাহিনীর ২০ সেপ্টেম্বরের হামলার পর মিয়ানমার সামরিক বাহিনীর উত্তর-পশ্চিমাঞ্চল কমান্ড থেকে পাঠানো হয়েছিল। প্রতিরোধ গোষ্ঠীর দাবি, এই সেনাদলে জান্তা বাহিনীর বাধ্যতামূলক সামরিক আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নবাগত সেনারাও ছিল।

জান্তা বাহিনী তাদের অভিযানের সময় কয়েকটি গ্রামে হত্যাযজ্ঞ চালায়। কিয়ো থাই চাউং গ্রামে একজন সাধারণ নাগরিক এবং কাতো গ্রামে একজন বয়স্ক পুরুষকে হত্যা করা হয়। ইয়াটক্যায় গ্রামে পিপলস ডিফেন্স টিমের দুই সদস্যও নিহত হন।

প্রতিরোধ বাহিনী কুতাও গ্রামের পুলিশ স্টেশনে হামলা চালানোর পর জান্তা বাহিনী পাল্টা বিমান হামলা করে। এতে প্রতিরোধ বাহিনীর দুই যোদ্ধা নিহত ও কয়েকজন আহত হন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম