পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় অসুর রূপে আরজি করের অভিযুক্ত

রক্তিম দাশ, কলকাতা
০৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৩

কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নাম জড়িয়েছে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সেই অভিযুক্ত সন্দীপ ঘোষকে সমাজের অসুর বলে মনে করছেন অনেকেই। তাই এবারের দুর্গাপূজায় তার আদলেই অসুর তৈরি করা হয়েছে। এমন ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর স্বর্গধাম সেবক সংঘের দুর্গাপূজা অসুরের মুখ অবিকল আরজি করের অভিযুক্তের মতো। মৃৎশিল্পী অসীম পাল সেই মূর্তি বানিয়েছেন।

যদিও পূজা কমিটির পক্ষ থেকে এমন দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ কিন্তু অসুরের মুখে সন্দীপ ঘোষের প্রতিচ্ছবিই দেখছেন।

এক দর্শনার্থী বলেন, ‘এখানে যেমন পশুর বধ হচ্ছে সেই রকমই ছবি আমরা দেখতে চাই। তিলোত্তমার দোষীরা সাজা পাবে।’

এদিকে, পূজা উদ্যোক্তা বলেন, ‘এবার আমাদের ৭৮তম বর্ষ। প্রতিমা বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রতি বছর মা দুর্গার আলাদা-আলাদা ধরনের অসুর তৈরির চেষ্টা করি। তবে সন্দীপ ঘোষকে অসুর বানাবো এই ধরনের চিন্তা-ভাবনা আমরা করিনি। নারীদের সম্মানহানি হচ্ছে এটা আলাদা ব্যাপার। কিন্তু প্রতিমার মধ্যে এমন চিন্তা আমরা করিনি।’

/এএকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের