রাশিয়ায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৭:১৯আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৭:১৯

রাশিয়ার উত্তর ককেশাসের ইঙ্গুশেটিয়া অঞ্চলে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এই হামলা হয়েছে। শনিবার রুশ বার্তা সংস্থা তাস এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তাকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে এই হামলা করে বন্দুকধারীরা। হামলার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে পার্শ্ববর্তী উত্তর ওশেটিয়ার দিকে চলে গেছে বলে জানা যায়।

রাশিয়ার তদন্ত কমিটির স্থানীয় একটি শাখার বরাতে তাস জানায়, ইঙ্গুশেটিয়ার সন্ত্রাস দমন কেন্দ্রের উপপ্রধানে গাড়িতে আগুন ধরে যায়।

স্থানীয় শাখাটি জানিয়েছে, এই ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের খোঁজা হচ্ছে।

অস্থির অঞ্চল হিসেবে পরিচিত উত্তর ককেশাসের কেন্দ্রস্থল চেচেনিয়ার সংলগ্ন একটি স্থান ইঙ্গুশেটিয়া।

/জেডএমটি/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম