পাকিস্তান সফরে যাচ্ছেন চীনা প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৭:১৫আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৭:১৫

আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ইসলামাবাদে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের কাউন্সিলের ২৩তম বৈঠকে যোগ দিতে এ সফরে যাবেন তিনি। রবিবার (১৩ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ থেকে ১৭ অক্টোবর পাকিস্তানে সরকারি সফর করবেন লি।

৬ অক্টোবর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার কয়েকদিন পর চীনা প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন। ওই হামলায় দুই চীনা নাগরিক নিহত হয়েছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনাদের আশ্বস্ত করে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এই হামলার তদন্ত তদারকি করবেন। 

এর আগে বৃহস্পতিবার চীন বলেছিল, পাকিস্তানে চীনা নাগরিক ও প্রকল্পের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের সঙ্গে কাজ করবে তারা।

অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর খবর অনুসারে, লি ছিয়াংয়ের সঙ্গে থাকবেন চীনা মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা। তাদের মধ্যে থাকতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সির কর্মকর্তারা।

 শাহবাজ শরিফ ও লি ছিয়াং উভয় দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তারা পাকিস্তান-চীন সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। 

চীনা প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া তিনি পাকিস্তানের পার্লামেন্ট ও সামরিক বাহিনীর নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম