চীন-থাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১৯:৫২আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৫২

চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে শুরু হয়েছে চীন-থাইল্যান্ডের যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) ‘স্ট্রাইক ২০২৪’ এর অংশ হিসেবে এই মহড়া শুরু করে তারা।

এই মহড়া দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাই এবারের মহড়াটি নিয়ে উচ্চ প্রত্যাশা করছেন উভয় দেশের সামরিক কর্মকর্তারা ।

থাই বাহিনীর কমান্ডার পাক্কাওয়াত বলেছেন, “চীন-থাইল্যান্ড 'স্ট্রাইক ২০২৪' যৌথ সামরিক মহড়া অত্যন্ত প্রত্যাশিত। আমি আশা করি এই বছরের প্রশিক্ষণে চীনা পক্ষের সঙ্গে সামরিক জ্ঞান এবং সন্ত্রাসবিরোধী অভিজ্ঞতা বিনিময় করতে পারব। আমি আশা করি যৌথ প্রশিক্ষণ সফল হবে এবং দুই সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব আরও মজবুত হবে।”

চীনা পক্ষের কমান্ড টিমের সদস্য ইয়াং চিয়ানসোং জানিয়েছেন, যৌথ মহড়াটি মূলত তিনটি অংশে বিভক্ত: একীভূত ইউনিট প্রশিক্ষণ, সন্ত্রাসবিরোধী মহড়া, এবং সাংস্কৃতিক বিনিময়।

এবারের মহড়াটি চীনা ও থাই স্থল বাহিনীর মধ্যে ‘স্ট্রাইক’ যৌথ প্রশিক্ষণ সিরিজের ৭ম মহড়া, যা ১১ দিন ধরে চলবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম