ভারতীয় জাল আধারকার্ড নিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশের নাগরিককে আটক করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগরের বামনাবাদ বিএসএফ ক্যাম্পের কাছ তাদের সঙ্গে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়ে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
বিএসএফ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে বামনাবাদ বিএসএফ ক্যাম্পের কাছে বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাদের ধাওয়া করা হয়। বিএসএফ জওয়ানের তাদের ধাওয়া করে সীমান্ত এলাকা থেকে আটক করে। ৫ জনের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক। তাদের সীমান্ত পার হতে সহায়তা করার অভিযোগে এক ভারতীয়কেও আটক করা হয়।
বিএসএফের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, ধৃতরা জাল আধার কার্ড বানিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। ধৃত মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, বাচ্চু সেখ ও ইউসুফ আলী বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। এদের সহায়তা করার অভিযোগে বিএসএফ করে সাগরপাড়ার ধনিরামপুরের বাসিন্দা হাসেন আলীকে।
পরে ধৃতদের রানীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।









