কলকাতায় হাসপাতালে অগ্নিকাণ্ডে এক রোগী নিহত

রক্তিম দাশ, কলকাতা
১৮ অক্টোবর ২০২৪, ১১:৪৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২:৩৩

কলকাতার শিয়ালদহ ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরোধ হয়ে এক রোগী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়েই হাসপাতালে ছুটে যান দমকল বাহিনী। হাসপাতাল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু।

ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮০ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে রোগীতের দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রী। এসময় তিনি বলেন, একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ায় শ্বাসরোধ হলে শারীরিক হলে তাকে ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে সুপার জানিয়েছেন, উত্তম বর্ধন নামে ওই রোগী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সঙ্গে শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি।

দুজন রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়,বিদ্যুৎ সংযোগ থেকেই আগুনের সূত্রপাত। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এদিন ভোরে প্রথমে হাসপাতালের এইচডিইউ বিভাগে আগুন লাগে। এর পর তা একাধিক বিভাগে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরাও। পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আনতে কাজ করছে কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। এরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম