নতুন নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলকে বেআইনি বলেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১৩:১৫আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৩:১৫

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন যে বহুজাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে, তা ‘সম্পূর্ণ বেআইনি ও অবৈধ’। রবিবার (১৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-কেসিএন জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচারে জড়িত শক্তিগুলোকে এর জন্য চরম মূল্য দিতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্র,দক্ষিণ কোরিয়া এবং জাপান উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য নতুন একটি বহুজাতিক দল চালু করার ঘোষণা দেয়।

চো এই দলটির সমালোচনা করে বলেন, এটি ওয়াশিংটনের আন্তর্জাতিক শৃঙ্খলাকে উপেক্ষা করার একটি উদাহরণ এবং উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের সবচেয়ে বড় লঙ্ঘন।

নতুন এই দলটি গঠন করা হয়েছিল মার্চে; রাশিয়া যখন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের বার্ষিক নবায়ন প্রত্যাখ্যান করেছিল। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন ভোট দেওয়া থেকে বিরত ছিল।

ওই প্যানেলটি গত ১৫ বছর ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করার লক্ষ্যে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করেছিল।

গত কয়েক বছরে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কারণ উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। এর প্রতিক্রিয়ায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

/এস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের