চীনের সিনচিয়াংয়ের মানবাধিকার ও জীবনমানের প্রশংসায় ওআইসি প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ২১:০৭আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৪:০৩

মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর বিভিন্ন দেশের প্রতিনিধি এবং ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের কর্মকর্তাসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ১৬ থেকে ১৯ অক্টোবর এই সফর অনুষ্ঠিত হয়। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

প্রতিনিধিরা তুরপান, হামি ও উরুমছির মতো শহরগুলো সফর করেন। এ সময় তারা এই অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সামাজিক স্থিতিশীলতা, সম্প্রীতি ও সহযোগিতামূলক উন্নয়নের প্রশংসা করেন।

প্রতিনিধিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা, উন্নয়ন এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার ওপর জোর দেন।

সন্ত্রাসবাদবিরোধী একটি প্রদর্শনীর পর সফরে আসা মালির প্রতিনিধি বুবাকার গৌরো ডায়াল বলেছেন, দেশগুলোকে এই হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সতর্ক করে বলেন, কিছু জাতি গোপনে সন্ত্রাসবাদকে প্ররোচিত করে অন্যদের অস্থিতিশীল করে তাদের সম্পদ দখল করতে চায়।

ডায়াল আরও উল্লেখ করেন, চীন ভুল তথ্যের শিকার। মিথ্যা বর্ণনার বিরুদ্ধে লড়াই করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানান তিনি।

কোট ডিভোয়ারের ওআইসি প্রতিনিধি কুলিবালি দ্রিসা জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়নের জন্য সামাজিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিনিধিদলটি স্থানীয় মসজিদ ও ইসলামিক ইনস্টিটিউট পরিদর্শন করেন। মানবাধিকার রক্ষা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য চীন সরকারের প্রশংসা করেন তাজিকিস্তানের ওআইসি প্রতিনিধি আকরাম করিমি। সিনচিয়াংয়ের জাতিগত সংখ্যালঘু ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেরও প্রশংসা করেন তিনি।

স্থানীয় ই-কমার্স ও সৌরশক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সিনচিয়াংয়ের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন। শক্তি খাতে সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দিয়েছেন ক্যামেরুনের কূটনীতিক দেওয়া মোস্তফা।

সৌদি আরবের ডেপুটি ওআইসি প্রতিনিধি হানি আব্দুল ওয়াব এম. কাশিফ সিনচিয়াংয়ের অর্জনের প্রশংসা করেছেন। তিনি বিশ্বের সামনে সিনচিয়াংয়ের সঠিক চিত্র তুলে ধরতে পারস্পরিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন।

ওআইসিতে ইরানের ভারপ্রাপ্ত প্রতিনিধি নাসের কামালি দোলাত আবাদিসহ অনেক প্রতিনিধি একাধিকবার সিনচিয়াং সফর করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের উন্নত জীবনযাপনের জন্য ইতিবাচক পরিবেশের প্রশংসা করেছেন।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু