রাশিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া: সিউল

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৮:৪৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২২:৪২

ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রাশিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (২৩ অক্টোবর) জাতীয় গোয়েন্দা সংস্থার এক সংবাদ সম্মেলনের পর এ তথ্য জানান দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। তাদের দাবি, এই সংখ্যাটি আগের চেয়ে প্রায় দ্বিগুণ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

আইনপ্রণেতারা সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়া প্রায় ১৫০০ বিশেষ বাহিনী রাশিয়ায় জাহাজে করে পাঠিয়েছে।

ব্রিফিংয়ে পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির সদস্য পার্ক সান-ওয়ান বলেন, সেপ্টেম্বর এবং অক্টোবরে উত্তর কোরিয়ার ভেতরে সেনাদের প্রশিক্ষণের চিহ্ন দেখা গিয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উত্তর কোরিয়াকে রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযুক্ত করেছেন। রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রমাণের প্রতিক্রিয়া জানাতে  মঙ্গলবার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মস্কো এবং পিয়ংইয়ং উভয়েই অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে। তবে তারা সামরিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। জুন মাসে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছিল দেশ দুটি।

কিম জং উন ও ভ্লাদিমির পুতিন। ছবি: এপি।

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর দক্ষিণ কোরিয়ার দাবিকে মিথ্যা খবর হিসেবে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। পিয়ংইয়ং এখনও সিউল এবং কিয়েভের দাবির বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

কমিটির আরেক আইন প্রণেতা লি সিওং-কুইউন বলেন, গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের জন্য বেশ কিছু দোভাষী নিয়োগ করেছে এবং তাদের ড্রোনের মতো সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে।

এদিকে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়া থেকে তাৎক্ষণিক প্রত্যাহারের আহ্বান জানায়। সেই সঙ্গে সতর্ক করে দেয় যে রাশিয়া- উত্তর কোরিয়ার সামরিক সম্পর্কের প্রতিক্রিয়ায় তারা ইউক্রেনকে মারাত্মক অস্ত্র সরবরাহ করার কথা বিবেচনা করতে পারে।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের