পেট্রাপোলে নয়া যাত্রী টার্মিনালের উদ্বোধন করলেন অমিত শাহ

রক্তিম দাশ, কলকাতা
২৭ অক্টোবর ২০২৪, ১৭:২৩আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৫৭

পেট্রাপোল স্থলবন্দরের নয়া যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার (২৭ অক্টোবর) তিনি বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ১০ বছরে দেশের স্থলবন্দরগুলোর প্রভূত উন্নয়ন হয়েছে। পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ব্যবসার পরিমাণ দেড় গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

অমিত শাহ বলেন, নতুন যাত্রী টার্মিনাল ২৫ হাজার যাত্রী সামলাতে পারবে। এর ফলে দেশে স্বাস্থ্য ও শিক্ষার পর্যটন বাড়বে। ব্যবসার পাশাপাশি ভারত, বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি দাবি করেন।

অমিত শাহ আরও বলেন, দেশে ২৩ টি আরও নতুন স্থলবন্দর তৈরি করা হবে। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এর পাশাপাশি স্থলবন্দরগুলোতে ডিজিটাল ব্যবস্থা, সুরক্ষা বাড়ানো ও যাত্রীদের সমস্যা লাঘব করার ওপর জোর দিচ্ছে সরকার। 

তিনি বলেন, ল্যান্ড পোর্ট অথরিটি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছে। আমি শান্তনুজীকে (বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী) জিজ্ঞাসা করলাম বাংলাদেশ কত মানুষ আসেন এখানে চিকিৎসা করাতে? উনি বললেন কল্যাণী এইমসে তো প্রায় প্রতিদিনই কম করে পাঁচ থেকে ছয় হাজার মানুষ চিকিৎসা করাতে আসেন। এর ফলে আমাদের রোজগার বাড়ে।

তিনি আরও বলেন, আজ যতীন দাসের জন্মদিন। তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আজ এখানে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, যাত্রী টার্মিনাল ও মৈত্রী দ্বারের উদ্বোধন হলো। হয়ত মনে হতে পারে এটি খুব ছোট জিনিস। তবে এটি প্রমাণ করে যে, আমাদের প্রধানমন্ত্রী কতটা দূরদর্শী যে তিনি প্রতিটি বিষয়ে ছোট-ছোট দিকে তিনি নজর রাখেন।

অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারের কড়া সমালোচনা করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ বন্ধ না হলে পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন হবে না। ২০২৬ সালে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনলে বেআইনি অনুপ্রবেশ বন্ধ হবে, শান্তি ফিরবে রাজ্যে | 

আবাসন, গ্রামীণ সড়কসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ইউপিএ সরকারের চেয়ে বর্তমান এনডিএ সরকার অনেক বেশি রুপি রাজ্যকে দিয়েছে বলে অমিত শাহ দাবি করেছেন।

 

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম