ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৫

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ফ্লোরেসের দূরবর্তী দ্বীপে একাধিক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রবিবার মধ্যরাতের কাছাকাছি কিছু পরে মাউন্ট লেওটোবি লাকি লাকি পর্বতের অগ্ন্যুৎপাত ২ হাজার মিটার উচ্চতায় ঘন বাদামি ছাই উদগীরণ করে এবং গরম ছাই নিকটবর্তী একটি গ্রামে আঘাত হানে। এতে বেশ কয়েকটি ঘর ও ক্যাথলিক নানদের একটি মঠ বা আশ্রম পুড়ে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এরই মধ্যে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

আগ্নেয়গিরি থেকে আগুনের মতো লাল লাভা, আগ্নেয়গিরির ছাই এবং জ্বলন্ত শিলা নির্গত হচ্ছে বলে জানিয়েছেন ভলকানোলজি এবং ভূতাত্ত্বিক বিপদ মোকাবেলা কেন্দ্রের মুখপাত্র হাদি উইজায়া।

অগ্ন্যুৎপাতের পর বিদ্যুৎ চলে যায় এবং তারপর বৃষ্টি ও বড় বড় বজ্রপাত শুরু হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বলেও জানান তিনি।

দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা আগ্নেয়গিরির সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং অগ্ন্যুৎপাত আরও ঘন হওয়ায় সোমবার মধ্যরাতের পর নিরাপত্তা অঞ্চলের ব্যাসার্ধ ৭ কিলোমিটার পর্যন্ত দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে।

স্থানীয় কর্মকর্তা জানান, অগ্ন্যুৎপাত সাতটি গ্রামে প্রভাব ফেলেছে এবং সোমবার বিকাল নাগাদ অন্তত ১০ জন নিহত হয়েছে।  

মাউমেরে শহরে অবস্থিত বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা যায়, অগ্ন্যুৎপাতের কারণে আগ্নেয়গিরির ওপরের আকাশ লাল হয়ে গেছে, এবং কিছু কাঠের ঘর পুড়ে যাচ্ছে। মাস্ক পরিহিত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার দৃশ্যও ছবিতে দেখা গেছে।

স্থানীয় সরকার আগামী ৫৮ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগামী কয়েকদিনে আকস্মিক বন্যা এবং ঠান্ডা লাভার প্রবাহের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম