মিঠুনকে খুনের হুমকি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদের

রক্তিম দাশ, কলকাতা  
১১ নভেম্বর ২০২৪, ২০:২৩আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২০:২৩

সালমন খান ও শাহরুখ খানের পর এবার খুনের হুমকি মিঠুন চক্রবর্তীকে। জানা গেছে, প্রবীণ এই বলিউড অভিনেতা তথা বিজেপি নেতাকে খুনের হুমকি দিয়েছে দুবাই প্রবাসী পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাটি।

সম্প্রতি কলকাতায় বিজেপির সদস্যপদ অভিযান সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। তৃণমূল নেতা হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্যের পাল্টা জবাবেই মাটিতে পুঁতে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন মিঠুন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে জোড়া এফআইআরও দায়ের হয়। এবার সেই মন্তব্যের জেরেই প্রাণনাশের হুমকিও পেলেন তিনি। তাকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন শাহজাদ ভাটি।

হুমকি বার্তায় ওই পাকিস্তানি গ্যাংস্টার বলেছেন, আপনি আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যখন আপনার সিনেমা ফ্লপ করেছে, তখনও মুসলিমরা আপনাকে সম্মান করেছে এবং সমর্থন জানিয়েছে। আপনার মতো বয়সে অনেকেই এমন কিছু বলে ফেলেন, যা নিয়ে পরে আফসোস করেন। আপনাকেও ক্ষমা চাইতে হবে, না হলে চরম মাশুল দিতে হবে।

সিনেমার মতো হুমকি নয় এটা, তাও মনে করিয়ে দিয়েছেন শাহজাদ। তিনি বলেছেন, এটা সিনেমা নয়, এটা বাস্তব জীবন। আমি ভিডিওতে কাউকে হুমকি দিই না। এমন কোনও যুদ্ধে জড়াবেন না যেখানে জিততে পারবেন না।

/এএ/
সম্পর্কিত
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
সর্বশেষ খবর
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিত, এখন সরকারি জমি দখল হয়’ 
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিত, এখন সরকারি জমি দখল হয়’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন