মারাত্মক পর্যায়ে পৌঁছালো দিল্লির বায়ুদূষণ, স্থগিত ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১১:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১১:২৮

ভারতের রাজধানী দিল্লির বাতাসের মানের আরও  অবনিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দিল্লির বাতাসের গুনগত মান এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) এক লাফে ৬২ পয়েন্ট বেড়ে ৪৩২ হয়েছে। যার অর্থ, এই  মুহূর্তে দিল্লির বাতাস জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। দৃর্শমানতা কম থাকায় সেখানে ফ্লাইট চলাচল আজকেও স্থগিত হয়েছে।

ভোর সাড়ে ৫টায় পাঞ্জাবের অমৃতসার ও পাঠানকোট বিমানবন্দর কর্তৃপক্ষ শূন্য দৃশ্যমানতার কথা জানিয়েছে। সকাল ৭টায় দৃশ্যমানতা শূন্যে নেমে আসে উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দরেও।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দিল্লির ৩৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩০টিরই বায়ুর গুণমান সূচকের গুরুতর পর্যায়ে থাকতে দেখা গেছে।

দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে চণ্ডীগড়েও বায়ুদূষণ গুরুতর মারাত্মক। সেখানে একিউআই ছিল ৪১৫। এছাড়া, গাজিয়াবাদের একিউআই ৩৭৮, নয়ডা ৩৭২ ও গুরুগ্রামে ৩২৩ এর কাছাকাছি।

বুধবার সকালে দিল্লির বাতাসের একিউআই ছিল ৩৭০, যা মঙ্গলবারের একিউআই ৩৬১ এর তুলনায় বেশি।

/এএকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি